1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে মাদকসেবী ছেলে কর্তৃক মা বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে পারভেজ খান (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদন্ড প্রদান করেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নর্বিহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুর রহমান এ সাজা প্রদান করেন।সাজা প্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে। 

জানা গেছে, পারভেজ একজন মাদকসেবী। সে প্রায় সময় মাদকের টাকার জন্য বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে মারধর করে এবং ঘরের আসবাপত্র ভাংচুর করে। গত ৩০ এপ্রিল মাদকের টাকার জন্য মারধরের শিকার হয়ে বাবা মা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে তিনি কঠোর ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেন। মঙ্গলবার সকালেও সে মাদকের টাকার জন্য মা বাবাকে মারধর ও ঘরের আসবাপত্র ভাংচুর করে। এ সংবাদ পেয়ে থানার ওসি মোঃ আলাউদ্দিন দ্রুত  তাকে ধরে আনার জন্য পুলিশ পাঠান। ধরে আনলে ভ্রাম্যমান আদালত এ সাজা  প্রদান করেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট