1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ৭ খুনের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন ফতুল্লার ফাঁজিলপুরে মন্টির ইয়াবার ছোবলে ধ্বংসের পথে যুব সমাজ ফতুল্লায় বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেফতার ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস

আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-এর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন নিয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলাম-এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট থেকে জামিন পেলেও তা আপিল বিভাগে স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করেন এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এদিকে ২৬ এপ্রিল পৃথক দুটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট