1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের হারানো ঐতিহ্য ফিরে আসবে-ডিসি ফতুল্লায় শিশু হোসাইন হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ইয়াসিন বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানালেন এমপি মান্নান বন্দরের প্রজন্ম দল নেতা নাজির বহিষ্কার রূপগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি : এক মাসে ৬ ডাকাতি রূপগঞ্জে তিন শতাধিক স্পটে মাদক, ব্যর্থ প্রশাসন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রাব্বি হারবালের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই: পাটমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। শনিবার (২৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দিনে-রাতে অন্তত ১৫ থেকে ২০ বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এদিকে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, বিদ্যুতের এই অনিয়মিত সরবরাহের কারণে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না, যা তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে হার্ট ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে উঠেছে। তীব্র গরম ও বিদ্যুৎ সংকটের কারণে অনেক রোগী অসুস্থ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন স্বজনরা।
লোডশেডিংয়ের প্রভাব পড়েছে বাজারেও। সোনারগাঁয়ের বিভিন্ন দোকানে ইলেকট্রিক চার্জার ফ্যানের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত দামে এসব পণ্য কিনছেন।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট