1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন! - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

মাদক নিয়ে বহুরুপী ভুমিকায় স্বেছাসেবক দলনেতা মোক্তার হোসেন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মাদকের ভয়াল আগ্রাসনে অতিষ্ঠ ফতুল্লা মুসলিমনগর, নরসিংপুর, পশ্চিম ভোলাইল মরাখালপাড় সহ আশপাশের এলাকা। আর মাদক বিক্রেতাদের মাদকের কড়াল গ্রাসে বিভিন্ন বয়সী মানুষ যেন বিপথগামী হয়ে পড়ছে। থানা পুলিশের উদাসীনতা আর অর্থলোভী কথিত রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়-প্রশ্রয় যেন আরো চিন্তিত করে তুলছে সেখানে বসবাসকারী প্রতিটি অভিভাবককে।

এলাকার বাসির অভিযোগে জানা যায়, বর্তমান ক্ষমতাসীন দলের ভাঙ্গিয়ে একটি মহল বেপরোয়া ভাবে মাদক বিক্রি করছে। যারা মাদকের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই প্রশাসন সহ স্থানীয় কিশোরগ্যাং ও অস্ত্রধারী সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করছে বলে জানান এলাকার সচেতন মহল। মুসলিমনগর, নরসিংপুর ও পশ্চিম ভোলাইল মরা খালপাড় এলাকার মুরুব্বিরা গত এক সপ্তাহে বেশ কয়েক দফা মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

স্থানীয় মুসলিমনগর এলাকার এক মুরুব্বি জানান, কিছুদিন আগে যারা আমাদের সাথে মাদক করাবারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করলেও অর্থ আর স্বার্থের জন্য তারাই আবার মাদক কারবারীদের পক্ষালম্বন করছে। কারন মাদক কারবারীদের আছে বিশাল অর্থ ও বড় ভাইদের আর্শীবাদ।

নাম প্রকাশ না করার শর্তে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের এক নেতা জানান, গত ১৪ এপ্রিল মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকার যুব সমাজ ও সচেতন মহলের ব্যানারে পশ্চিম ভোলাইল মরাখাল পাড় এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা খোকন মিয়ার ছেলে আমজাদ ও মৃত হারুন মিয়ার ছেলে আল আমিনের বিরুদ্ধে বিশাল মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন মুসলিমনগর বেঙ্গাবাড়ির মোঃ নাছিরের ছেলে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন।

তার বক্তব্যে স্থানীয় মুরুব্বিয়ান থেকে যুব সমাজ সবার মাঝে একটা আশার সঞ্চার হয়েছিল যে হয়তো এবার মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে উঠবে।

কিন্তু সবার সে আশা বুমেরাং করে গত ২৪ এপ্রিল মাদক কারবারীদের আয়োজনে সাফাই সভায় মাদক বিক্রেতা আমজাদের পাশে দাড়িয়ে তাদের পক্ষে বক্তব্য দিতে দেখা যায় সেই প্রতিবাদী মোঃ মোক্তার হোসেনকে। এ সময় ইউটিউব চ্যানেলের এক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনকে প্রশ্ন করেছিলেন, সেদিন আপনি আমজাদ ও আল আমিনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রেখেছিলেন আজ আবার তাদের পক্ষে বিষয়টা কি। এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি মোঃ মোক্তার হোসেন।

এতে এলাকাবাসীর কাছে পরিস্কার হয়ে যায় যে মাদক কারবারীদের কাছ থেকে মোটা অংকের অর্থ সমঝোতার মাধ্যমেই তার এই পরিবর্তন। আর মিডিয়ায় আমজাদের বক্তব্য দেয়ার ধরন দেখা যায় এবং কমেন্সগুলো অবলোকন করলে দেখা যায় সে কত বড় মাদক খোর ও বিক্রেতা।

এলাকার সাধারন এই দৃশ্য দেখার পর তাদের মুখে বলতে শোনা যায়, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোক্তার হোসেনের মত নেতাদের কারনেই আজ বিএনপির এই অধঃপতন। বিএনপির যথাযথ কর্তৃপক্ষের কাছে মুসলিমনগর, নরসিংপুর, পশ্চিম ভোলাইল মরাখালপাড় বাসির আবেদন এসব স্বার্থবাদী নেতাদের হাত দেশ জাতি ও বিএনপিকে রক্ষা করা হোক।

এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন বলেন, মুলত আমজাদ ও আলআমিনের সাথে ইমারতের মালামাল নিয়ে প্রতিপক্ষের ব্যবসায়িক কিছু ঝামেলা ছিল। তাই তারা আমজাদ ও আল আমিনের বিরুদ্ধে মানববন্ধন করে। সেই ঘটনার দিনের ওদের প্রতিপক্ষরা রাতের আধারে একটি মিছিল বের করে ওদের পরিবারের বিরুদ্ধে। আমজাদ ও আলআমিন এরা দুইজনই বিএনপির রাজনীতি করছে দীর্ঘদিন যাবত। সেদিনের মানববন্ধনের ব্যানারে যে আমজাদ ও আলআমিনের ছবি ছিল সেটা আমি দেখিনি। তিনি আরও বলেন, আওয়ামীলীগের দোসররা এখনও পর্যন্ত এলাকাতে অবস্থান করে আমজাদ ও আলআমিনের সকল ব্যবসা দখলে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ২/১ টি লিখিত অভিযোগও দায়ের করেছিল আমজাদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT