1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে চাঁদাবাজি:বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থগিতের আবেদন ফতুল্লায় ঝুটের গুদামে আগুন সিদ্ধিরগঞ্জে আবারও বেপরোয়া সেই ছাত্রলীগ ক্যাডার জিসান ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি শ্রমিক ফ্রন্টের

সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জলিল।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) আষাঢ়িচর জামে মসজিদ কমিটি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আব্দুর রউফের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে একদল লোক দেশীয় অস্ত্রসহ মোঃ জলিলের ওপর হামলা চালায়।
অভিযুক্তদের মধ্যে রাফি, ফেরদৌসি রোমিজা, আবু আক্কাস, ফিরোজ, আবু সিদ্দিক ও বাবুলের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ১০-১২ জন এ হামলায় অংশ নেয় বলে অভিযোগে বলা হয়েছে।
হামলার সময় গুরুতর আহত অবস্থায় জলিলের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জলিল বাদী হয়ে ৭ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর অভিযোগ:
আষাঢ়িচর এলাকার জনসাধারণ জানান, কিছুদিন আগেও আব্দুর রউফের লোকজন এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে বলে তারা দাবি করেন।

সোনারগাঁ থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”
ভুক্তভোগীর পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট