1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস! ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার ফতুল্লায় ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জুলাই হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য

ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (২২ এপ্রিল) বিকেলে নিজ এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার এনায়েতনগর ইউনিয়ন এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১ একটি চৌকস দল। এসময় নিজ এলাকা থেকেই মেম্বার আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তার বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধ হয়ে হামলা ও নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং- ১৫/০৯/২০২৪)। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা মূলে র‌্যাব তাকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জলিল মেম্বারের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার ও তার সহযোগীদের কর্মকাণ্ড নিয়ে জনমনে ক্ষোভ ছিল। পুলিশ জানিয়েছে, উক্ত মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট