1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন: সভাপতি সোহাগ সাধারণ সম্পাদক মঈন উদ্দীন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন: সভাপতি সোহাগ সাধারণ সম্পাদক মঈন উদ্দীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। একইসঙ্গে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বগুড়ার কৃতি সন্তান রূপসী ফ্লাওয়ার মিলের তরুণ উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত। আর সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ)

বগুড়ার এই তরুণ উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত ইতোমধ্যে তার দক্ষতা, সততা এবং নিষ্ঠার মাধ্যমে দেশের ফ্লাওয়ার মিল খাতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

তিনি তিনি রাজধানী ঢাকার একটি সুনামধন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গমন করেন এবং সেখান থেকে শিক্ষা অর্জন শেষে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি পারিবারিক ব্যবসা রূপসী ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে যুক্ত হন।

তার আধুনিক চিন্তাভাবনা, ব্যবসায়িক দক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্বের ফলে তিনি অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ী মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

বর্তমানে তিনি দেশের ফ্লাওয়ার মিল শিল্পের উন্নয়নে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতে এই খাতকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

বুধবার সকালে রেজিস্ট্রার কার্যালয়: ৪০, বিজয়নগর, অ্যালি’স সেন্টার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংগঠনের সকল সদস্য, সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্ব তাদের জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও বটে। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, দেশের ফ্লাওয়ার মিল খাতের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “আমরা সকল সদস্যকে সাথে নিয়ে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আধুনিক সংগঠন গড়ে তুলতে চাই। সরকারের সাথে সমন্বয় রেখে এই শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর শাকরুল আলম সীমান্ত বলেন, “ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধান, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সরকারের সাথে সমন্বয় করে ফ্লাওয়ার মিল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

বাংলাদেশ ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ মঈন উদ্দিন (মাসুদ)। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ক্ষেত্রে সুনামের সাথে কাজ করে আসছেন এবং শিল্পখাতে তার অবদান প্রশংসনীয়।
মোহাম্মদ মঈন উদ্দিন মুন্সিগঞ্জ জেলার একটি সম্মানিত মুসলিম পরিবারের সন্তান।

তিনি জানান, বাংলাদেশ ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের কল্যাণে কাজ করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করাই তার মূল লক্ষ্য।

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অ্যাসোসিয়েশনের উন্নয়ন সাধন এবং মিল মালিকদের স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আর নবনির্বাচিত নেতৃবৃন্দ আরও জানান, সংগঠনের মধ্যে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি কার্যকর, গতিশীল এবং ব্যবসাবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। তারা এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট