1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান, নারীসহ আটক ৩ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস!

নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান, নারীসহ আটক ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জে র‍্যাব ও জেলা প্রশাসনের হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৩ জনকে কারাদন্ড ও একজনকে অর্থদন্ড প্রদান করা হয়।

বুধবার দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম ও র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোঃ আল মাসুদ খান। এসময় র‍্যাব, জেলা প্রশাসন ও পুলিশের একটি টিম অংশ নেয়।

আটকরা হলেন, মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল এবং আঃ মান্নান। এর মধ্যে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আম্বিয়া ও রাসেলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, আঃ মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযোগ রয়েছে, আটকরা রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে চিকিৎসার সিরিয়াল আগে-পিছে করে দিতো। এছাড়া অনেক ক্ষেত্রে রোগীদের বিভ্রান্ত করে উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিতো, যার মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হতো। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সাধারণ রোগীরা যাতে হয়রানি ছাড়া এবং স্বচ্ছভাবে চিকিৎসা সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে হাসপাতালটির আবাসিক সার্জন আব্দুল কাইউম জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে কোন নিরাপত্তা ব্যাবস্থা নাই। এখানে রাত হলে মাদকাসক্তরা ঘোরাঘুরি করে। পরে দিনে তারাই এখানে দালালি করে। হাসপাতালটিতে নিয়মিত র‍্যাব পুলিশের টহল জোরদার করার দাবী জানাই। পাশাপাশি মেডিকেল পুলিশ ব্যবস্থা চালু করার কথা বলেন এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট