1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে বসত বাড়িতে ডাকাতি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস!

আড়াইহাজারে বসত বাড়িতে ডাকাতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চালাকচর গ্রামে এক বসত বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মো. জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরে ঢুকে ধারা‌লো দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দুই ভরি স্বর্ণালঙ্কার, চার ভরি রুপার গহনা, নগদ ২০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, একটি কম্বল ও দুটি লাইট নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলেও ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট