1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে-ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, দুইজনকে কুপিয়ে জখম রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত

রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত পাঁচ বছরের শিশু মাইশাকে গাইবান্ধা জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

দুই অপহরণকারী হলেন— রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কালনী এলাকার দেলোয়ারের ছেলে মোহাম্মদ শান্ত (২০), হিরনাল এলাকার মৃত মমিনের ছেলে
শাহ আলম (৪০)।

পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রূপগঞ্জ থানাধীন পূর্বাঞ্চল ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া চত্বর এলাকা থেকে মাইশা (৫) অপহরণের শিকার হয়। এ ঘটনায় তার বাবা শ্যামল মিয়া (২৫), বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার সহযোগিতায় সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট