1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে-ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, দুইজনকে কুপিয়ে জখম রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে নিচে পড়ে জিহাদ নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকায় হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এঘটনা ঘটে। নিহত জাহিদ পিলকুনি এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে।

মসজিদের কেয়ারটেকার বনিআমিন জানান, মসজিদের সিসিটিভি ক্যামেরায় দেখাগেছে দুপুর সাড়ে ১২টার সময় শিশুটি লিফট খোলা পেয়ে একাই উঠে পড়ে এবং ছাদে গিয়ে নেমে যায়।

ওই সময় আমি নামাজের জন্য ওযু করতে গিয়ে ছিলাম। ষষ্ঠ তলা মসজিদের নিচ তলায় নামাজ হয় আর দুতলা তিন তলায় মাদ্রাসা উপড়ের তলা গুলোতে হলরুম রয়েছে।

শিশুর বাবা জাহিদ জানান, আমাদের এক ছেলে এক মেয়ে তাদের মধ্যে জিহাদ বড়। বাড়ির কাছেই মসজিদ তাই এখানে এসে খেলাধুলা করত।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথামিক ভাবে তদন্ত করে দেখেছি শিশুটি একাই মসজিদের ছাদে উঠে নিচে পড়ে মারা গেছে।

নিহতের পরিবার এবিষয়ে থানায় অভিযোগ করবেনা এবং বিনাময়না তদন্তে লাশ দাফন করবে। এজন্য লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট