1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আসামি করে মামলা করা হয়েছে, তবে তিনি পালিয়ে গেছেন।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সামসুল আলমের মোড় সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে ফ্ল্যাটের ভাড়াটিয়া মোর্শেদা আক্তার (৩৪) পালিয়ে যান।

পরে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে জাজিমের ওপর থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মোর্শেদা আক্তার (৩৪) দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT