1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার হলে স্বাস্থ্য কর্মকর্তার সেলফি! আড়াইহাজারে বসত বাড়িতে ডাকাতি বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান, নারীসহ আটক ৩ আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মাত্র তিন বছর ছয় মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত কিশোর নয়নকে (১৪) রোববার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মীয়তার সম্পর্কের আড়ালে থাকা এক কিশোরের এমন বিকৃত লালসার শিকার হয়ে শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৬ এপ্রিল সকালে। আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে দাদির সঙ্গে বেড়াতে গিয়েছিল শিশুটি। বিকেলের দিকে প্রতিবেশী কিশোর নয়ন, যে সম্পর্কে শিশুটির দাদির চাচাতো ভাইয়ের ছেলে। আম খাওয়ানোর কথা বলে শিশুটিকে একটি নির্জন আম গাছের নিচে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সেখানেই ওই অবুঝ শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় সে।

সন্ধ্যায় বাড়ি ফেরার পর থেকেই শিশুটি অস্বস্তি বোধ করতে থাকে। রাত ১০টার দিকে যন্ত্রণায় ছটফট করে কান্নাকাটি শুরু করলে মা তাকে বিস্তারিত জিজ্ঞেস করেন। একপর্যায়ে শিশুটি তার ওপর হওয়া নির্মম অত্যাচারের কথা আধো আধো বোল ফুটিয়ে তুললে পরিবারের সবাই স্তম্ভিত হয়ে যান। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, এই ঘটনায় সোমবার (২০ এপ্রিল) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নয়নকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেন। সমাজের এই অবক্ষয় রুখতে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট