1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এসএসসি পরীক্ষার হলে স্বাস্থ্য কর্মকর্তার সেলফি! - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার হলে স্বাস্থ্য কর্মকর্তার সেলফি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারের সম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে সেলফি তুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিতর্ক তৈরি করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সানাউল্লাহ মিয়া।

বুধবার (২২ এপ্রিল) ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়।

এর আগে গত মঙ্গলবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে সম্ভুপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বাস্থ্য কর্মী হিসেবে ডিউটি পালন করছিলেন স্বাস্থ্য সহকারী সানাউল্লাহ মিয়া। এসময় পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হলে পরীক্ষা চলাকালীন সময়ে ঢুকে সেলফি তোলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সানাউল্লাহ মিয়া জানান, আমি বিষয়টি জানতাম না। ছবি তোলার নিয়ম নেই আমি বুঝতে পারিনি। আমাকে অফিস থেকে কেন্দ্রে আছি কীনা জানতে চাইলে আমি ছবি তুলি, পরে সেগুলো ফেসবুকে দেই। তবে পরে আবার আমি সেগুলো ডিলিট করে দিয়েছি।

ইউএনও মোহাম্মদ আসাদুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট