1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘ ৯ মাস ধরে হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের সংকট বিরাজ করছে বলে কর্তব্যরত নার্সদের সূত্রে জানা গেছে। এতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে দায়িত্বে থাকা নার্সদের সঙ্গে সাংবাদিকদের বাগবিতন্ডার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, তথ্য জানতে চাইলে কিছু নার্স উত্তেজিত আচরণ করেন। সেবা নিতে আসা রোগীদের ভাষ্য অনুযায়ী, তাদের সঙ্গে অমার্জিত আচরণের ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, কর্মঘণ্টার মধ্যে কিছু নার্স রোগীদের বাইরে অপেক্ষায় রেখে নিজস্ব আলাপচারিতায় ব্যস্ত ছিলেন এবং চা ও কোমল পানীয় গ্রহণ করছিলেন। এছাড়া হাসপাতালের ভেতরে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় অনেক রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে আনতে হচ্ছে এবং তা হাসপাতালের নার্সদের মাধ্যমে প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট