1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত পাঁচজন হকার আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হকার উচ্ছেদ অভিযান চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে রিপন, খোরশেদ, আব্দুল হান্নান, রুবেল ও রাজিব নামে পাঁচ হকার আহত হন।

ঘটনার পর ক্ষুব্ধ হকাররা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেন প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হকারদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে শিমরাইল এলাকায় ফলমূলসহ বিভিন্ন পণ্য বিক্রি করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় মারধর, মালামাল ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে দাবি তাদের।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু। তার দাবি, যানজট নিরসনের জন্য হকারদের সরানোর সময় একটি টেবিল সরানোকে কেন্দ্র করে তাদের কর্মী বাবুল হকের সঙ্গে হকার রুবেলের বাকবিতণ্ডা হয় এবং রুবেল তাকে মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হকাররাই মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার উপপরিদর্শক (এসআই) জাকিরুল আলম জানান, হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে হকাররা মহাসড়কের একটি লেন অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

পুলিশের হস্তক্ষেপে স্বল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও কিছু সময়ের জন্য এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT