1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে শিক্ষার্থীদের নৃত্যকে ঘিরে বিতর্ক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :

রূপগঞ্জে শিক্ষার্থীদের নৃত্যকে ঘিরে বিতর্ক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সীমানা প্রাচীর পুনর্নির্মাণ, কমনরুম, ল্যাব, খেলাধুলার সরঞ্জামসহ বিভিন্ন অব্যবস্থাপনার বিষয় তুলে ধরে সমস্যা সমাধানের দাবি জানান। জবাবে সংসদ সদস্য বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি অতীতে শিক্ষার্থীদের দিয়ে নৃত্য পরিবেশনের সমালোচনা করে বলেন, নৃত্যের নামে এমন কিছু করানো যাবে না, যাতে শিক্ষার্থীদের সম্মানহানি হয়।

তবে অভিযোগ উঠেছে, অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের দিয়ে অশোভন নৃত্য পরিবেশন করা হয়। উপস্থিত দর্শনার্থীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ক্রীড়া শিক্ষককে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুর আলম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট