1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জিমখানা লেক থেকে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, সর্বত্র শোকের ছায়া - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল!

জিমখানা লেক থেকে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, সর্বত্র শোকের ছায়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জিমখানা লেক থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উদ্ধারকর্মীরা লেকের পানিতে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান।

নিহত দুই শিশু হলো—আলামিন (৭) ও ইব্রাহিম (৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

তাদের বাবার নাম শাহ আলম।

পরিবারটি ফতুল্লার খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জিমখানা লেকে গোসল করতে নেমে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় দুই ভাই। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে বিষয়টি জানানো হয় স্থানীয়দের ও উদ্ধারকারী দলকে। রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান।

একপর্যায়ে লেকের পানির নিচ থেকে উদ্ধার করা হয় তাদের নিথর দেহ।

দুই শিশুর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একসঙ্গে দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারটি।

স্থানীয়দের অভিযোগ, জিমখানা লেক এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কবার্তা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা দ্রুত লেকের চারপাশে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, একই দিনে ফতুল্লায় নির্মাণকাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটে, যা পুরো এলাকায় শোকের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট