1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অভ্যুত্থান-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা ও ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য বিকেএমইএ, চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সকে সম্মাননা ক্রেস্ট, ব্যবসায়ী মোরশেদ সারোয়ার সোহেল ও আহমেদুর রহমান তনুকে সম্মাননা ক্রেস্ট এবং ২০ জন স্বেচ্ছাসেবীকে সনদ প্রদান করা হয়।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহীন হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক মো. সোহাগ, আহমেদুর রহমান তনু, রিয়াদ চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT