1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি বদলী হওয়ার পরও দায়িত্ব ছাড়েননি সোনারগাঁও ওসি! ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘অতিরিক্ত ভাড়া’ বিতর্ক মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ইরানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলে নিজের কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত অরূপ রতন কণিষ্ক প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। বুধবার বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা আমাকে বিষয়টি জানায়। ২টা ১০ মিনিটের দিকে যখন আমি তার কক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’

আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে বলে জানান তিনি।

প্রাধ্যক্ষ বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে।’

বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক শেখর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ধারণা করছি যে ৭-৮ ঘণ্টা আগে তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে আমরা এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছি। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারছি না।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট