যুগের নারায়ণগঞ্জ:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলে নিজের কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত অরূপ রতন কণিষ্ক প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। বুধবার বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা আমাকে বিষয়টি জানায়। ২টা ১০ মিনিটের দিকে যখন আমি তার কক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।'
আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে বলে জানান তিনি।
প্রাধ্যক্ষ বলেন, 'মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে।'
বিকেলে আশুলিয়া থানার উপপরিদর্শক শেখর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, 'ধারণা করছি যে ৭-৮ ঘণ্টা আগে তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে আমরা এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছি। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারছি না।'
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত