1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য

ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখমের তিনদিন পর মারা গেছেন সাব্বির নামে ৩০ বছর বয়সী এক যুবক।

শুক্রবার (৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

নিহত সাব্বির ফতুল্লার পিঠালিপুল এলাকার প্রয়াত ইস্রাফিলের ছেলে।

ইস্রাফিলও সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

ওসি আব্দুল মান্নান বলেন, বুধবার ভোররাতে সেহরির সময়ে বাইরে বের হলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। তাকে এলোপাথারি কুপিয়ে জখম করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাব্বির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত ১২ ফেব্রুয়ারি স্থানীয় সোহাগ গ্রুপের সঙ্গে সাব্বির গ্রুপের মারামারির ঘটনা ঘটে। ওই সময়ও সাব্বির আহত হয়েছিলেন। এ ঘটনায় সাব্বিরের ভাই তানভীর আহম্মেদ বাদী হয়ে সোহাগ, খোকন, রাব্বিসহ সাতজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, সোহাগের মৃত্যুর ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, “ঢাকার হাসপাতালটির মর্গে লাশ রয়েছে। ময়নাতদন্তের পর দাফন সেরে নিহতের স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট