1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার পাগলা পশ্চিম রসুলপুর এলাকার আনোয়ারা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের জুয়া খেলারত অবস্থায় গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৭০০ টাকা এবং জুয়া খেলার সাত বান্ডিল তাস উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. জুনদাদ আলী (৩২), পিতা- অজ্ঞাত, মো. ইব্রাহিম (৫০), মো. নাছির (৪০), শামীম (৫৩), মো. শাহিন (৪২), মো. আবু সালেহ (৪০), গোলাম হোসেন (৩৫), মো. সিরাজুল ইসলাম (৫০), মো. বাদল (৫৪), সোহাগ (২৩) ও সুলতান (৪৮)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট