1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক পরিবহনমন্ত্রী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সড়ক পরিবহনমন্ত্রী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সুনির্দিষ্ট চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

‎আজ শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী ও বন্দরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মন্ত্রী। এর আগে তিনি নারায়ণগঞ্জের নদীবন্দরে নির্মাণাধীন বিভিন্ন ভবনের কাজ পরিদর্শন করেন।

‎মন্ত্রী রবিউল আলম বলেন, এবারের ঈদযাত্রা গতবারের তুলনায় স্বস্তিদায়ক ও নিরাপদ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের সময় সংশ্লিষ্ট সব সংস্থা তৎপর থাকবে।

‎মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি নৌপথে টোলের নামে অবৈধ টাকা আদায় বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। এরপরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎নৌপথে লাইটার জাহাজ থেকে সময়মতো গমসহ পণ্য খালাস না করার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি হতে পারে। এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি জাহাজে গম খালাসে বিলম্বের প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রম কীভাবে বেগবান করা যায়, তার ওপর জোর দেওয়া হবে।

‎নদীপথে দূষণের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এ ছাড়া দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন রেল প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

‎এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট