1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহিদদের প্রতি ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহিদদের প্রতি ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুক্তি ও গণতান্ত্রিক সংগ্রামের সকল শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূরের সঞ্চালনায় এবং সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, কার্যকরী সদস্য সিয়াম সরকার ও রাইসা ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার ও সোহাগ উপস্থিত ছিলেন।

এসময় জেলা সহ-সভাপতি সৃজয় সাহা বলেন, স্বৈরাচারী শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে শিক্ষা আন্দোলনে শহিদ কাঞ্চন, দীপালি, জয়নালসহ সকল শহিদের আত্মত্যাগ সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় যৌক্তিক ও গণমুখী শিক্ষা আন্দোলনের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে প্রণীত বৈষম্যমূলক শিক্ষা নীতির বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল। দীপালি, কাঞ্চন, জয়নালসহ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদ রিয়া গোপ এবং সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং গণতান্ত্রিক শিক্ষা সংস্কার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং বিশেষভাবে অভিনন্দন জানান জোনায়েদ সাকিকে, যিনি গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। একইসাথে তারা সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অঙ্গীকারের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড হলে ছাত্রসমাজ অতীতের মতোই গণআন্দোলনের মাধ্যমে তার জবাব দেবে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা মনে করে, শহিদদের আত্মত্যাগের চেতনা ধারণ করেই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট