1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রিভলবারের লাইসেন্স নিলেন স্বতন্ত্র প্রার্থী দুলাল - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

রিভলবারের লাইসেন্স নিলেন স্বতন্ত্র প্রার্থী দুলাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-১ আসনে ‘জাহাজ’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল হোসেন একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেলা ম্যাজিস্ট্রেট রায়হান কবির তাকে একটি রিভলবারের লাইসেন্সের অনুমোদন দেন।

সন্ধ্যায় মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করে দুলাল হোসেন বলেন, নিরাপত্তা শঙ্কায় কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছিলেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সোমবার জানিয়েছিলেন, তাদের পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রতিবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে আগেই। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন জেলা ম্যাজিস্ট্রেট।

রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক দুলাল। কিন্তু দল এ আসনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে মনোনীত করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিদ্রোহী হওয়ায় তাকে বহিষ্কারও করেছে বিএনপি।

তিনি আসনটিতে ‘জাহাজ’ প্রতীকের প্রচারণায় আছেন। তবে, তাকে এবং তার কর্মী-সমর্থকদের নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করে আসছেন দুলাল হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট