1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৩: ফুটবল মার্কায় ভোট চাইলেন গিয়াস - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

নারায়ণগঞ্জ-৩: ফুটবল মার্কায় ভোট চাইলেন গিয়াস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “এবারের নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়; এটি সোনারগাঁকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনার সংগ্রাম।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে গিয়াস উদ্দিন বলেন, “অনেকে কেবল মার্কা দেখে ভোট দেওয়ার কথা ভাবেন। কিন্তু মার্কা কখনো উন্নয়ন আনে না, উন্নয়ন আনে যোগ্য মানুষ। তাই কারো প্ররোচনায় নয়, নিজের বিবেক দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিন।”

বক্তব্যের শুরুতে তিনি সোনারগাঁর সঙ্গে তাঁর মুক্তিযুদ্ধকালীন স্মৃতির কথা তুলে ধরে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমি সপরিবারে কাঁচপুরে আশ্রয় নিয়েছিলাম। এখান থেকেই যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছি ও নেতৃত্ব দিয়েছি। সেদিন কাঁচপুরের মানুষ পাশে না দাঁড়ালে আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব হতো না। এই এলাকার মানুষের প্রতি আমার ঋণ কখনো শোধ হওয়ার নয়।”
সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁর উন্নয়ন চিত্রের তুলনা করে তিনি বলেন, “সিদ্ধিরগঞ্জে আজ রাস্তাঘাট, স্কুল-কলেজসহ নানামুখী উন্নয়ন হয়েছে। কিন্তু সোনারগাঁ এখনো অবহেলিত। আমি নেতা হয়ে নয়, আপনাদের একজন কর্মী, একজন কামলা হয়ে কাজ করার সুযোগ চাই।”

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে গিয়াস উদ্দিন বলেন, “একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব আইন প্রণয়ন ও বাজেট পাস করা। যে প্রার্থী পড়াশোনার গুরুত্ব বোঝে না, সে কীভাবে সংসদে জনগণের পক্ষে কথা বলবে?”

তিনি আরও বলেন, “আপনাদের ভোট কারো কাছে বিক্রি করবেন না। যারা এতদিন আপনাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের প্রত্যাখ্যান করুন। ধানের শীষ বা অন্য কোনো মার্কা নয়, যোগ্য মানুষকেই বেছে নিন।”

জনসভায় স্থানীয় মুরব্বি, যুবক ও বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন। এ সময় গিয়াস উদ্দিনের নির্বাচনী পরিচালনা কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট