1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অশিক্ষিত ব্যক্তি সংসদে গিয়ে কিভাবে জনগণের কথা বলবে: যুবদল নেতা স্বপন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

অশিক্ষিত ব্যক্তি সংসদে গিয়ে কিভাবে জনগণের কথা বলবে: যুবদল নেতা স্বপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ থানা যুবদলের সাবেক আহবায়ক শহিদুর রহমান স্বপন বলেছেন, “বিগত ১৬ বছর আমরা ভোট দিতে পারি নাই। ভোট দিতে পারলে আমরা পচ্ছন্দের নেতা নির্বাচিত করতে পারতাম। আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনারা (জনগণ) সেই সুযোগ তৈরি করে দিয়েছেন।”
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 
জনগণের উদ্দেশ্যে স্বপন বলেন, “আমরা এলাকার উন্নয়ন চাই; আমরা আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। সারা সোনারগাঁসহ নারায়ণগঞ্জে মাদকের সয়লাভ হয়ে গেছে। এ মাদক-সন্ত্রাস থেকে বাঁচতে হলে আপনারা শিক্ষিত ও যোগ্য ব্যক্তি খুঁজে নিবেন। সেরকম একজন নেতা হলেন গিয়াসউদ্দিন সাহেব। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দিয়ে কাঙ্খিত উন্নয়ন বুজে নিবেন।”
বিএনপির প্রার্থীর বিষয়ে সাবেক যুবদল নেতা বলেন, অনেকে বড় বড় কথা বলে। তাদেরকে একটি কাগজ হাতে দিয়ে বলবেন রিডিং পড়তে। যদি বলতে পারে তাকে আপনারা ভোট দিবেন। যিনি ভালো করে রিডিং পড়তে পারতে না; তিনি সংসদে গিয়ে কিভাবে জনগণের কথা বলবে।এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।”
শেষে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে নির্বাচন করা মুহাম্মদ গিয়াসউদ্দিনের যোগ্যতার বিষয় তুলে ধরে তার বক্তব্য শেষ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট