1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণসংহতি আন্দোলন মানুষের ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করে-অন্জন দাস - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

গণসংহতি আন্দোলন মানুষের ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করে-অন্জন দাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ পৌরসভা এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী অঞ্জন দাস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী সোনারগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।

গণসংযোগকালে অঞ্জন দাস সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকাবাসীর নিত্যদিনের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় তিনি বলেন, “সোনারগাঁয়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের শিকার। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন একটি বিকল্প রাজনৈতিক নেতৃত্ব, যারা সত্যিকার অর্থে জনগণের পক্ষে কথা বলবে।”

তিনি আরও বলেন, “গণসংহতি আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের অধিকার ও ন্যায্যতার রাজনীতিতে বিশ্বাস করে। স্থানীয় সমস্যা সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং পৌরসভার সেবাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

গণসংযোগ শেষে তিনি আসন্ন নির্বাচনে মাথাল মার্কায় ভোট দিয়ে গণসংহতি আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার জন্য সোনারগাঁবাসীর প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট