1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ভোটাধিকার হরণের চেষ্টাকারীদের দাতভাঙ্গা জবাব দেয়া হবে-এনসিপি প্রার্থী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

নারায়ণগঞ্জে ভোটাধিকার হরণের চেষ্টাকারীদের দাতভাঙ্গা জবাব দেয়া হবে-এনসিপি প্রার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেছেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট চাইতে ও ভোট দিতে পারে।

বুধবার ফতুল্লার এনায়েতনগর এলাকায় গণসংযোগকালে এক উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আল আমিন বলেন, “আমরা দেখছি—কিছু কিছু এলাকায় নারী সংগঠক, পুরুষ সংগঠক এবং আমাদের কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পরেও যদি কেউ মনে করে গায়ের জোর দেখিয়ে টিকে থাকবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। নারায়ণগঞ্জে যদি কারও ভোটাধিকার হরণের চেষ্টা করা হয় বা মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়, তাহলে ছাত্র-শ্রমিক-জনতা ঐক্যবদ্ধভাবে এর দাঁতভাঙা জবাব দেবে, ইনশাআল্লাহ।”

এদিন সকালে তিনি পাকাপুল মসজিদ, মাওলা বাজার, পাকবাড়ি, চতলার মাঠ, মুন্সিবাড়ি, বেপাড়ি বাড়ি, গুদারাঘাট, ফাজিল মুন্সিবাড়ি, গাউছিয়া মার্কেট, নবীনগর কবরস্থান, উত্তর নবীনগর, নরসিংহপুর, তারা স্পিনিং মিল ও এতিমখানা এলাকায় গণসংযোগ করেন।

বিকেলে তিনি ফতুল্লার উত্তর ইসদাইর, বুড়ির দোকান ও রেললাইন এলাকায় গণসংযোগ চালান।

গণসংযোগকালে জামায়াত, এনসিপি ও খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট