1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নির্বাচনী প্রচারণায় বাধা: যৌথ বাহিনীর অভিযান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

বন্দরে নির্বাচনী প্রচারণায় বাধা: যৌথ বাহিনীর অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরের যুবদল নামধারী হুমায়ূন কবিরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বন্দরের দায়িত্বে থাকা স্ট্রাইকিং ফোর্স ও বন্দর থানা পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের স্ত্রী নার্গিস মাকসুদসহ তাদের কর্মীদের হুমকি দেওয়া এবং নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগে সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় আমিন আবাসিক এলাকার তার বাসভবন ও রাজনৈতিক অফিস, বন্দর খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ মুক্তার আশরাফউদ্দিন জানান, “নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে বন্দর থানা প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট