1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৫: জনগনই আমাদের শক্তি-বিপ্লব - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

নারায়ণগঞ্জ-৫: জনগনই আমাদের শক্তি-বিপ্লব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত সংসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লব শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় নয়ামাটি, মন্ডলপাড়া ও ডিআইটিতে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, ১৫ নম্বর ওয়ার্ডের বাসদ নেতা তাজুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বলেন, “আমরা জনগণের অর্থে, জনগণের অংশগ্রহণে নির্বাচন করতে চাই। সংসদ কোটিপতিদের ক্লাব নয়, নিপীড়নমূলক আইন তৈরি করে দেশের সম্পদ ভাগবাটোয়ারার জায়গা নয়। সংসদ জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেটা নিশ্চিত করা খুবই প্রয়োজন।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে যেন কোন ধরনের সন্ত্রাস, ভয়ভীতি বা জবরদস্তি না হয়, সেই দিকে সরকারকে নজর রাখতে হবে। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা ছাড়া সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট