1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই থাকছে ইসলামী আন্দোলনের প্রার্থী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের

নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই থাকছে ইসলামী আন্দোলনের প্রার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে এককভাবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচনী প্রস্তুতি ও দলের অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নেতারা।

‘ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটি’র উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জেলার পাঁচটি আসনেই নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি তুলে ধরা হয়। সম্মেলনে নেতারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ গড়ার স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের প্রতিটি আসনে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সময় প্রার্থীরা বলেন, “আমরা নারায়ণগঞ্জের ৫টি আসনেই প্রার্থী দিয়েছি এবং আমাদের প্রার্থীরা ইতোমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। সাধারণ মানুষের মধ্যে ‘হাতপাখা’ প্রতীকের প্রতি অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে।”

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচনী ক্যাম্প স্থাপন এবং প্রচার-প্রচারণা জোরদার করেছেন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনমতের সঠিক প্রতিফলন ঘটানোই এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ৫টি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা নারায়ণগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে নেতৃবৃন্দ তার উত্তর দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট