1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট মেহেদীর রঙ না শোকাতেই স্বামী হারা জান্নাত! স্বেরাচারী দোসরদের আস্ফালনে কোনঠাসা স্থানীয় বিএনপি, চালানো হচ্ছে কুৎসা! জিমখানা লেক থেকে নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, সর্বত্র শোকের ছায়া

শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৯ জানুয়ারি) শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল।

অভিযোগে বলা হয়, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সব অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এমনকি ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা করে, শামীম ওসমান নিজেও অস্ত্র নিয়ে মাঠে নামেন। এসব অভিযোগসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তার ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানকেও আসামি করা হয়েছে এ মামলায়।

নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট