1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-২: প্রার্থীতা ফিরে পেলেন মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ-২: প্রার্থীতা ফিরে পেলেন মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ-২ আসন (আড়াইহাজার) থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর অধ্যক্ষ মুফতি হাবিবুল্লাহ হাবিব মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুফতি হাবিবুল্লাহ হাবিব বলেন, “মনোনয়ন বৈধ হওয়ায় আমরা আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞ। নারায়ণগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রস্তুতির সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমাদের নেতাকর্মীরা মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হলে আমরা গণসংযোগ ও নির্বাচনী প্রচারে পূর্ণ উদ্যমে অংশ নেব।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি করে। আড়াইহাজারবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা নির্বাচনে বিজয়ী হবো বলে দৃঢ় আশাবাদী। ইনশাআল্লাহ, হাতপাখা প্রতীক বিজয়ী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট