1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সোনারগাঁয়ে অবহিতকরণ সভা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

নির্বাচন ও গণভোট উপলক্ষে সোনারগাঁয়ে অবহিতকরণ সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিওচিত্র প্রদর্শনী, পোস্টাল ভোট গণভোটের বিষয়াবলি ও নির্বাচনি আচরণ বিধিমালা সম্পর্কে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন অপরাজিতা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।

সভায় বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল)ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিববুল্লাহ।

সভায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন-কানুন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট