1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের রোডমার্চ অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের রোডমার্চ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে শুক্রবার (৯ জানুয়ারি) চিটাগাং রোড থেকে পাঠানতলী পর্যন্ত রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। এসময় রোডমার্চে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জুলাই জাতীয় সনদে ‘হ্যাঁ’ ভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

রোডমার্চে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মো. জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. সোহাগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস, যিনি বলেন, “জুলাই জাতীয় সনদ মানে শুধু ভোট নয়, এটি লুটেরা ব্যবস্থার অবসান। সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতিকে কবর দেওয়া এবং রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতীক।” তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

রোডমার্চে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলা আহ্বায়ক মোমেন হাসান প্রান্ত, সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, নারী সংহতি জেলা আহ্বায়ক নাজমা বেগম, গার্মেন্ট শ্রমিক সংহতি জেলা সদস্য সচিব মেহেদী হাসান উজ্জ্বল, দপ্তর সম্পাদক রনি শেখ, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলাম, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি।

রোডমার্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসভা ও প্রচারণা চালানো হয়, যেখানে সাধারণ মানুষকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT