1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে যুবলীগ নেতা জাকির গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

সোনারগাঁয়ে যুবলীগ নেতা জাকির গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ জানুয়ারী সোমবার রাতে অভিযানে জেলা ডিবি পুলিশ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরকে গ্রেফতার করে। মঙ্গলবার সোনারগাঁ থানার ওসি মো: মহিববুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন। গত সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকা নিজ বাসা থেকে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাকির হোসেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানান, ঢাকার বনশ্রী এলাকায় নারায়নগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালায়। বনশ্রীর নিজ বাসা থেকে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁয়ে নৌচাদাঁবাজ, চাঁদাবাজী, ভুমিদস্যু, সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাইকারী, বালু ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও সাধন, রিপন, গোলজার হত্যা মামলার আসামী। সে এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও আসামী।
সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মামলার জাকির হোসেন কে গ্রেফতার করা হয়। পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT