1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বেগম খালেদা জিয়া আর নেই - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি প্রি-পেইড মিটারের বিরুদ্ধে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র গণঅবস্থান

বেগম খালেদা জিয়া আর নেই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিন সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে তার বিদেহী আত্মার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) মাঝরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন।

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এখানে (এভারকেয়ার) চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি অত্যন্ত সংকটময় সময় পার করছেন। সময়ই বলে দেবে তিনি সেই সংকট কতটা কাটিয়ে উঠতে পারবেন।

কিন্তু সংকট কাটিয়ে উঠতে পারলেন না তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমান এবং বেগম জিয়ার ছোট ভাইসহ অনেক আত্মীয়-স্বজন হাসপাতালে যান তাকে দেখতে। তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত ২টা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে ছিলেন বলে জানান ডা. জাহিদ।

নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালটি চিকিৎসাধীন থেকে পৃথিবীর যাত্রা শেষ করলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট