1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে জামিনে মুক্ত হত্যা মামলার আসামি, বাদিকে কুপিয়ে জখম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

সোনারগাঁয়ে জামিনে মুক্ত হত্যা মামলার আসামি, বাদিকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামিনে মুক্তি পেয়ে এসে হত্যা মামলার বাদিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিবরণীতে বাদী সেতেরা বেগম উল্লেখ করেন, তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী। তার সাত বছরের মেয়ে হুমায়রা আক্তারকে প্রতিবেশী শুক্কুর আলীর পরিবার হত্যা করে লাশ গুম করে রাখে। এ ঘটনায় ২০২২ সালের ২৯ জুলাই তিনি সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ওই আসামিরা সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এসে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সেতেরা বেগমের ছেলে সজিব ইসলামপুর এলাকায় আনন্দ শিপইয়ার্ড এলাকা দিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে শুক্কুর আলী, তার ছেলে জিয়াউর ও জিহাদ পথরোধ করে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। এ সময় মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT