1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ডাকাতি, মোবাইল ও টাকা লুট - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ডাকাতি, মোবাইল ও টাকা লুট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ৮/১০ জনের আন্তঃজেলা ডাকাতদল গতকাল বুধবার দিবাগত রাতে মহাসড়কের পিরোজপুর এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ড্রাইভার ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকা লুটে নিয়ে যায়।

ডাকাতের কবলে পড়া মাইক্রোবাসের চালক দৌলত খাঁন জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাড়িয়া গ্রামে তার বাড়ি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা থেকে ১০ জন বিএনপির নেতাকর্মী তার মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসটি রাত ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা অতিক্রমকালে হালকা জ্যামে পড়েন। এসময় ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড, চাকু ও চাইনিজ কুড়াল নিয়ে গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভাংচুর করে অস্ত্রের মুখে জিম্মি করে সবার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, ঘড়ি লুটে নিয়ে দৌড়ে চলে যায়। ডাকাতদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। এদের কারো কারো মুখ বাঁধা ছিল। পরে ঢাকাগামী যাত্রীরা অন্য গাড়ি নিয়ে চলে যায়। এসময় স্থানীয়দের মাধ্যম্যে থানা পুলিশে খবর দিলে দীর্ঘক্ষণেও পুলিশ না আসায় নিরাপত্তার কথা ভেবে গাড়ি নিয়ে কুমিল্লায় ফিরে যান। এই বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহকে ফোন করলে তিনি রিসিভ করেননি ও তদন্ত ওসি রাশেদুল হাসানকে ফোন করলে তিনি লাইন কেটে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT