1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
খুলনার ডুমুরিয়ার সাংবাদিক ও শলুয়া প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। একের পর এক সাংবাদিক হত্যার মতো জঘন্য ঘটনা ঘটলেও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব এড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থান কোনো অন্যায় বা সহিংসতার প্রশ্রয় দেওয়ার জন্য হয়নি। একটি সুন্দর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় মানুষ রাস্তায় নেমেছিল- যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং নিরাপদে কাজ করতে পারবে।’ অবিলম্বে সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগান্তরের সাংবাদিক আল-আমিন, মানবজমিনের আবুবকর সিদ্দিক, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, কালের কণ্ঠের মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, দেশ রূপান্তরের রবিউল ইসলাম, আমাদের সময়ের মিজানুর রহমান, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান, মশিউর রহমান, হুমায়ুন কবির, কবির হোসেন, কামরুজ্জামান রানা, নজরুল ইসলাম শুভ, নাসির উদ্দিন, ডালিম হোসাইন, সজীব হোসেন, তৌরভ হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT