1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিজয় দিবসে জেলা প্রশাসনের তোপধ্বনির পর শ্রদ্ধাঞ্জলি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

বিজয় দিবসে জেলা প্রশাসনের তোপধ্বনির পর শ্রদ্ধাঞ্জলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৫টা ৩৪ মিনিটে তোপধ্বনির পর শহরের চাষাঢ়ায় অবস্থিত বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সায়মা রাইয়ান, মো. তারিকুল ইসলাম, খন্দকার শমিত রাজা প্রমুখ।

জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর জেলা পুলিশসহ অন্যান্য সরকারি দপ্তর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে চাষাড়া বিজয়স্তম্ভ অন্যান্য রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-নাগরিক সংগঠনের জন্য উন্মুক্ত করা হয়।

শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, বাসদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট