1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ‘মব তৈরি করে’ পুলিশ হেফাজত থেকে এক ছিনতাইকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগের রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকার মৃত মেজবাউদ্দিনের ছেলে কাউসার (৪৫), একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইসতিয়াক (১৮), ঘারমোড়া এলাকার মাসুদ রানার ছেলে আলী আজগর (২৫), শুভকরদী এলাকার সামছুল মিয়ার ছেলে শাহীন (৪৫) এবং চুনাভূরা এলাকার কামাল মিয়ার ছেলে মানিক (২৩)।

এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তার পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে মদনগঞ্জ ফাঁড়ির একটি দল কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকায় একটি পরিত্যক্ত ক্লাবে যায়, যেখানে স্থানীয় জনতা এক ছিনতাইকারীকে আটক করে রেখেছিল।

পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ আটক ছিনতাইকারী ওমর ফারুককে নিজেদের হেফাজতে নিয়ে থানায় রওনা দেয়। এ সময় রাত প্রায় ১১টার দিকে গ্রেপ্তাররা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে মব তৈরি করে পুলিশের কাজে বাধা দেয় এবং হেফাজতে থাকা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট