1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আনন্দধাম লিডারশীপ ও সোশ্যাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন প্রিন্স - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

আনন্দধাম লিডারশীপ ও সোশ্যাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন প্রিন্স

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সামাজিক ও মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ এস এম এনামুল হক প্রিন্সকে দুটি সম্মাননায় ভূষিত করা হয়েছে। আনন্দধামের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে “আনন্দধাম সোশ্যাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০২৫” এবং “আনন্দধাম লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান করা হয়।

গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় চাষাঢ়া এলাকার গ্রীন অ্যাপেল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আনন্দধাম সোশ্যাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রিন্সের হাতে তুলে দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অপরদিকে, আনন্দধাম লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করেন ইউনেস্কো ক্লাব অব সোনারগাঁয়ের সভাপতি মো. মোশারফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দধামের চেয়ারম্যান তানভীর হায়দার খান, নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো. মারুফ, মহাসচিব আব্দুল কাইয়ুম আল আমিন, অতিরিক্ত মহাসচিব এস এম ইলিয়াস মামুন, যুগ্ম মহাসচিব খোকন গাজী, যুগ্ম সাহিত্য পরিচালক জাহাঙ্গীর ডালিম, কবি মৃতুঞ্জয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট