1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
থানায় কোন দালালের ঠাঁই হবে না-ওসি সোনারগাঁও - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

থানায় কোন দালালের ঠাঁই হবে না-ওসি সোনারগাঁও

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহর সঙ্গে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সোনারগাঁ থানার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওসি মহিবুল্লাহ স্পষ্ট করে বলেন, সোনারগাঁ থানায় কোনও দালালের ঠাঁই হবে না। কেউ দালালি করতে এলে তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। থানায় সেবা পেতে কোনও টাকা লাগবে না—এ বিষয়ে আমি জনগণকে আশ্বস্ত করছি।

তিনি আরও বলেন, আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষ যেন কোনও হয়রানির শিকার না হয়, সে বিষয়ে থানার সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি মহিবুল্লাহ বলেন, সাংবাদিক–পুলিশ ভাই ভাই, অপরাধীদের আর কোনও রক্ষা নাই—এ স্লোগানকে আমরা শুধু মুখে নয়, বাস্তবে কার্যকর করতে চাই। তিনি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার কথা জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তরুণ সমাজকে ধ্বংস করে এমন মাদক কারবারিদের কোনও ছাড় দেওয়া হবে না। পাশাপাশি কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি এলাকাবাসীর শান্তিশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে অপরাধ দমন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় তদন্ত ওসি রাশেদুল ইসলাম খানসহ সোনারগাঁয়ের বিভিন্ন প্রেস ক্লাবের নেতারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT