1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে হলে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে-গোলাম মসিহ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অবৈধ অস্ত্রের ব্যবহার বৃদ্ধি, জনমনে আতংক যানবাহন সংকটে ফতুল্লা মডেল থানা: অপরাধী ধরতে পুলিশের ভরসা এখন ইজিবাইক! আদমজী ইপিজেড তিন মাফিয়ার নিয়ন্ত্রণে: এমপি মান্নানকে বৃদ্ধাঙ্গুলী! নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি বন্দরে ৭ অপরাধী গ্রেপ্তার বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা সোনারগাঁয়ে লবন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস!

দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে হলে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে-গোলাম মসিহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পৌরসভা এলাকার পানাম নগরীর আউয়াল মঞ্জিলে সভাটি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি পদপ্রার্থী গোলাম মসিহ।

তিনি বলেন, “দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে হলে ইসলামকে সংসদে প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে একাধিক দল মিলিত হয়ে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।’’

সভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের জন্য ২৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

সোনারগাঁ থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে রয়েছে: আহ্বায়ক ফারুক আহমেদ মুন্সি (সোনারগাঁ থানা ইসলামী আন্দোলন সেক্রেটারি), যুগ্ম আহ্বায়ক মাওলানা সানাউল্লা নুরী (ইমাম কাম অডিটর, নারায়ণগঞ্জ জেলা), সমন্বয়কারী মাওলানা আবুল কালাম আজাদী (সদর বৈদ্যেরবাজার ইউনিয়ন)।

সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচন পরিচালনা কমিটির মধ্যে রয়েছেন: আহ্বায়ক সোহেল প্রধান (দক্ষিণ সভাপতি, ইসলামী আন্দোলন সিদ্ধিরগঞ্জ), যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, সমন্বয়কারী সাইয়েদ রিদওয়ান আহমেদ (সভাপতি, সিদ্ধিরগঞ্জ উত্তর)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি হাজী নুরুল আমিন খান, মাওলানা শাহে আলম সিদ্দিকী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা জাকারিয়া ফয়েজী, থানা ওলামা শায়খ আম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল আল হোসাইনী, থানা যুব আন্দোলনের সভাপতি মনির হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি খলিলুর রহমান, ছাত্র আন্দোলন সভাপতি আব্দুল আজিজ এবং সিদ্ধিরগঞ্জ থানা উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনী কার্যক্রমে সমন্বয় ও জনসংযোগ বাড়ানোর পাশাপাশি ইসলামী আদর্শের ভিত্তিতে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট