1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযান : সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার, উদ্ধার মাদক-অস্ত্র - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযান : সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার, উদ্ধার মাদক-অস্ত্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তার করা হয় এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া (৩০)–কে।

তিনি মাছিমপুর কান্তিকপাড়া এলাকার কুখ্যাত ভূমিদস্যু ইয়াকুব মিয়ার ছেলে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনা সদস্যরা মোট ৭টি দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করেন।

রূপগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ জানান, জিজ্ঞাসাবাদে সোহাগ স্বীকার করেছে যে তার সহযোগী আরমানের কাছেও একটি পিস্তল রয়েছে।

তিনি বলেন, “অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি।”

অভিযান শেষে গ্রেপ্তার হওয়া সোহাগ মিয়াকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট