1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আল্লাহর আইন বাস্তবায়ন হলেই দেশে শান্তি ফিরে আসবে-মাও.মঈনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

আল্লাহর আইন বাস্তবায়ন হলেই দেশে শান্তি ফিরে আসবে-মাও.মঈনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেছেন, “আল্লাহর আইনই মানবজাতির একমাত্র সমাধান। দেশে যখনই আল্লাহর আইন বাস্তবায়ন হবে, ঠিক তখনই দেশে শান্তি ফিরে আসবে। তাই সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আদালতপাড়ায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মিয়া, সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ইসরাফিল হোসাইন, আইনজীবী থানার সেক্রেটারি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, অ্যাডভোকেট গোলাম সারোয়ার, অ্যাডভোকেট নুরে আলম, অ্যাডভোকেট আয়নাল হক, অ্যাডভোকেট আখতার হোসাইন, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট শাহ নেওয়াজ সুজন, অ্যাডভোকেট গোলাম মর্তুজা, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, অ্যাডভোকেট ওমর ফারুক প্রিন্সসহ অসংখ্য জামায়াত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট