1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে বিভিন্ন মসজিদে দোয়া - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে বিভিন্ন মসজিদে দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও তার সুস্থতা কামনায় সোনারগাঁওয়ে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।

বারদী কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন তিনি। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে দোয়া চান।

এ সময় মসজিদের মুসল্লিরা, বারদী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হুমায়ন কবির রফিক, পনির হোসেন, দেলোয়ার হোসেন দুলু-সহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট